Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে পাপাই সেন

maro news
ক্যাফে কাব্যে পাপাই সেন

মিথ্যে কথা

সুদূর দিল্লি থেকে মাঝে মাঝেই ফোন আসত বরং আমিই কোনোদিন কথা বলিনি অভিমানী হাতে মায়ের দিকে ফোন এগিয়ে দিয়ে বলেছি রূঢ় সব মিথ্যে কথা- "পিসিকে বলো আমি বাড়িতে নেই,পড়তে গিয়েছি।"
একের পর এক মিথ্যে কথা ক্লান্ত হাতে ফোন রেখে মা বলত-"তুই আজও কথা বললি না মানুষটার সাথে,একদিন বুঝবি।"
আজ মৃত্যুর মন্দিরে দাঁড়িয়ে প্রথম বার উপলব্ধি করলাম সেসব কথা। "বাড়িতে নেই ,পড়তে গিয়েছি" বড্ড ভারী লাগছে কথা গুলো।বোধ হয় নোনা বৃষ্টিতে ভিজে গেছে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register