Mon 02 February 2026
Cluster Coding Blog

শঙ্খচারণায় সুদীপ ঘোষাল

maro news
শঙ্খচারণায় সুদীপ ঘোষাল

বাউল শঙ্খ

সুদূর লাল খালি জমির তুলসিতলায় শঙ্খের ফুঁ প্রতিধ্বনি বেজে ওঠে দিক্বিদিকে কবিতার প্রেমে মানায় লাল পাহাড়ির জঙ্গল গভীরে নাড়া দেয় অগভীর অভাবি বাংলার ডোবা টুসু গানে ভরে যায় অতৃপ্ত মাদল মৃত ময়ালের মত মোড়াম রাস্তা লাল রুমালে ঢাকে শীত, বসন্তে আদুল গাঁয়ের ছবি,শিয়রে শঙ্খশুভ্র হাত। খেজুর রসে তৃপ্ত জোতদার সকাল গুড় তিক্ত হয় অভাবের পাতে, ঠিক তখনই শঙ্খ বেজে ওঠে প্রতিবাদের ভাষায় এ প্রতিবাদের ভাষা মরে না চিরজাগ্রত হয়ে থাকে মানুষের হৃদয়ে...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register