Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে আহাদুর জামান

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে আহাদুর জামান

স্মৃতির পাতায় কবিগুরু

কবিগুরু তোমায় আজ স্মরণ করি___ তোমার জন্ম জয়ন্তীর এই শুভ লগ্নে। আজ স্মরণ করি তোমার কীর্তি-যশ-খ্যাতি,, আদিগন্ত প্রসারিত তোমার সেই ছটা।। ফেলে আসা শৈশবে আদো আদো স্বরে_____ অ আ ক খ শেখাবার পরে......... আমার যে পিছু নিলে কবিগুরু তুমি। আজও আমার মনে পড়ে সহজ পাঠের সেই সহজ কথা____ "বনে বাঘ থাকে আর গাছে থাকে পাখি"___ পাখি ফল খায়.... কিন্তু কবিগুরু আজ যে বাংলায় বনই নেই! তবে গাছ থাকবে কোথায়? দানব- সভ্যতা আর আমাদের যান্ত্রিক মন একে একে সবকিছু করেছে হরণ। "দিঘিভরা জল" কিন্তু না! করে না আজ ঝলমল! আজ নগর সভ্যতার করাল গ্রাসে_____ দিঘিগুলি হয়েছে আজ বিলীন; "আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে" কবিগুরু দুঃখের কথা তোমার সে ছোট নদী আজ আর নেই! মৌরসী পাট্টা করেছে সবাই। বড় বড় ইট‌ ভাটা ইমারত আরো কত কিছু। মানব দানব গড়ে নদীকে মেরে। হে কবি! দুঃখের কথা কত আর লিখবো কবিতায়? তোমার সোনার বাংল-নয় সে সোনা আজ। এই বাংলার সবকিছু আজ রয়ে যাবে পুস্তকের পাতায়? নীরব নির্বাক হয়ে শব্দের ফসিল রূপে।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register