Sun 01 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে রূপসা সাহা

maro news
ক্যাফে কাব্যে রূপসা সাহা

বিশ্বাস

আমাদের মাঝে কৈফিয়তের সাঁকোটা ভেঙ্গে গেছে আজ প্রিয়। আজও আমরা একই শহরে নিঃস্বের কারাগারে নিঃশেষিত হই রোজ রাতে। বৃষ্টির দিনে মন খারাপ হয়ে যায় ; জলে নৌকা ভাসিয়ে প্রতিজ্ঞা করি আর জড়াবো না। হবো না আর রোহিণী লতা। কানের লতী বেয়ে নেমে আসে দিগম্বরের শূন্যতা। আমি শূন‍্যতার বুকে খেলে যাই ছু কিত কিত। তবে নিঃশ্বাসে বিশ্বাস নিয়ে বাঁচবার ইচ্ছেটুকু আর নেই।
কবিতা লিখি কিবোর্ডে শব্দের লাফালাফি দেখি, খয়া খর্বুটে ছন্দের কামড় আস্কারা দেয় ঠুনকো আবেগকে। আর কাটা ঘায়ে নুনের ছিঁটে দেয় বসন্ত বিলাশে সম্পর্কের বিল্ডিং। নিউজ ফিডে ভেসে আসে তোমার সংবাদ। আমি বিশ্বাস করি আমাদের আবার দেখা হবে অন্য কোন পৃথিবীতে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register