Sun 01 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে শ্রীজিতা

maro news
ক্যাফে কাব্যে শ্রীজিতা

জোনাকি

উল্কাপাত আর ইচ্ছে-পূরণ সমান্তরাল, এমন কোনও ঠিক পৃথিবীর পথের মাঝে, হয়তো এমন নিকষ কোনও রাত ফুরোলে, কিংবা কোনো খুব পুরোনো চিঠির ভাঁজে— আবার শুরুর সম্ভাবনা খানিক ফিকে, পাতাঝরার ঘ্রাণ লেগে থাক দুপুরগুলোয়, অনেক সময় পেরিয়ে গেছে, কী আসে যায়? কে কতবার, ফুরিয়ে আবার, ও'হাত ছুঁলো...
পাশ কাটানো, এড়িয়ে চলা সহজ লাগে, মনকেমনের বিস্তৃতি নেই হাসির রেখায়, ভুলের বোঝা ভুল বোঝাবার কৃতিত্ব নেয়, একলা মানুষ প্রশ্ন রাখে, "কার ছিলো দায়?" "ইচ্ছে-পূরণ উল্কাপাতের সমান্তরাল?" নিঃস্ব হয়ে কোথাও তুমি ভাবছো বুঝি? "অন্ধকারে তলিয়ে যাবো!" মুখেই বলি, আমরা সবাই, আলোয় মোড়া বয়াম খুঁজি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register