Sun 01 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে নির্মলেন্দু রায়

maro news
ক্যাফে কাব্যে নির্মলেন্দু রায়

১| জানো কি?

অন্তকরণে সুপ্ত দশা ভঙ্গ করে জেগে ওঠে যে অঙ্কুর, সযত্নে নয়কো লালিত, নয়কো প্রশস্ত, নয়কো মিষ্টি-সুমধু্র।
তাতে হাওয়া লাগে, মাথা তুলে চাউর হয়, উৎপাটন করতে লাগে বড়ো ভয়-- একটি একটি তারা খসে, দৌড়ায় বাড়ি, রাত্রির যাত্রি তারা, দিনে থাকে আড়ি।
পথ হারিয়ে আধার মেখে দিকবিদিক ছোটে, বিরহের গানে ভরে ওঠে প্রাণ-- ছুটে চলে শিকড়ের টানে; ছেড়া শিকড়ের পানে ছোটে, সম্বিত নেই মোটে। কি চলে আনাচেকানাচে,কে কার খবর জানে?

২| তুমি কি আজো নগ্ন

পাশের বাড়ির বঙ্কুবাবু হঠাৎই উঠলেন কেশে, পাড়াশুদ্ধ ছিঃছিঃ উঠল পরিবারটাই গেল ফেঁসে। তিনদিন জ্বর-সর্দির ওষুধ তারপর হবে টেস্ট, পুরোপুরি আইসোলেশন প্রয়োজনে হাসপাতালের বেড।।
বন্ধ সবার যোগাযোগ, বন্ধ বাজার-ঘাট। জল নেওয়া তো বন্ধ আগেই ছাদে ওঠাও পাপ। জানালা খোলা রাখলে নাকি ভাইরাসটা ভাসে, খুললেই প্রধান-পঞ্চায়েতসহ বিচারেতে বসে। পাড়ার গলি সিল হলো যে-- বাঁধা হলো বাঁশ, কঞ্চি বাঁধা হলো তাতে বন্ধ হোক শ্বাস।।
করোনা তো এক বিশ্বযুদ্ধ, সৃষ্টিকর্তার খেল্, টিকটিকিটাও পাশ করে গেছে সমাজ, তুমি শালা ডাহা ফেল। টাকা দিয়ে গড়িয়ে নিলে ফ্যাশনের জামাকাপড়, ঢাকলো তোমার লজ্জা বটে কিন্তু মনের ফাঁকফোকর? ধেয়ে আসছে যে বিপর্যয়, কিসে তুমি মগ্ন, ব্যথিত মনে শুধোই , সমাজ, তুমি আজো কি নগ্ন?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register