Sun 01 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে মৃত্যুঞ্জয় হালদার

maro news
ক্যাফে কাব্যে মৃত্যুঞ্জয় হালদার

স্বপ্নসুন্দরী

এইতো সেদিন স্বপ্নভোরে গল্প কত অল্প করে আলপনা রাত ভোর।
কি যে কথায় কানাকানি চলতো দু'জন টানাটানি মিষ্টি বাহুডোর।।
বেশ কিছুদিন আসিস না তুই কেমন করে বল হব দুই তোর সঙ্গ ছাড়া।
কেন যে তুই আসতিস আর সেই মুহূর্ত ভালো লাগার আজ রঙ্গ হারা।।
চেনা ও নয় অচেনা ও নোস তুই যে আমার প্রিয়তমা হোস বাসতিস বেশ ভালো।
এখন কেন আসিস না স্বপ্নস্রোতে ভাসিস না ঘুচিয়ে আঁধার কালো!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register