Mon 02 February 2026
Cluster Coding Blog

কাব্যক্রমে নিবিড় সাহা

maro news
কাব্যক্রমে নিবিড় সাহা

১| পিথাগোরাস

আবেগ আর অভ্যেস, লম্ব আর ভূমির মতো ভিন্ন অভিমুখ l সমকোণে সামান্য পুঁজি, দু এক টুকরো জ্বরাজীর্ণ সুখ l
অনুভূতি শেষ দুই বিন্দু ছুঁতে চায়, তাই অতিভুজ অবাধ্য অবুঝ l
সব রেখা বর্গ হতে থাকে, জ্যামিতিক সূত্রের মতো তুমি আর তোমার ত্রিভুজ l

২| অন্দরে

আকাশটা কে সাক্ষী রেখে পথ চাওয়া উড়ে আসা জলকণা সব পোড় খাওয়া
কাজ নিয়েছে আগাম জামিন, বন্দি ঘর আজ সারাদিন মেঘের সাথেই গল্প কর
হাওয়ার সাথে আসছে ভেসে, খবর তার এমন দিনে নিষিদ্ধদের ডুব সাঁতার
কে জানে কোন জানলাতে আজ ব্যাকুল চোখ কার্নিশে তার স্বপ্নে দেখা বৃষ্টি হোক
ঠোঁট ছুঁতে চায় তোমার সাথে গরম চা ও যে যার ঘরে সবুজ আলোয় বন্ধুরাও
শুনেছি তার আসার কথা খানিক পর এই ঝড়েতে অটুট থাকুক সকল ঘর

৩| শীতলতম

গভীরের অনেকটা গভীরে মনে হয় তুষারপাত হচ্ছে, কনকনে অনুভূতি আঙুলের ডগায় l পায়ের পাতা ছুঁয়ে থাকা শীতলতা তরল কষ্ট গুলো ধীরে ধীরে পাল্টে যাচ্ছে যন্ত্রণার বরফে l
এখানে রাত্রি ..... আলোহীন, শব্দহীন, সঙ্গহীন, শুধু কালপুরুষের কাছে কথা জমা রেখে দেওয়া যায় l জমাট কুয়াশা আকাশ ঢেকে দিলে, চোখ লেগে আসে l এবার একটা ঘুম আসুক শীতলতম.............ঘুম।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register