Mon 02 February 2026
Cluster Coding Blog

হৈচৈ ছড়ায় রবীন জাকারিয়া

maro news
হৈচৈ ছড়ায় রবীন জাকারিয়া

স্বপ্নচারিনী

চাকরি করতে অবশেষে আসতে হলো ডোমার সেইখানেতে হঠাৎ করে পেলাম দেখা তোমার প্রথম দেখায় কেন জানি লাগলো ভালো বেশ সেই কথাটি তোমায় বলো ক্যামনে করি পেশ। সঙ্গ তোমার মধুর বলে পেছন পেছন ঘুরি তবুও সেই মনের কথা বুঝছো নাকো ছুড়ি? হরিণ কালো চোখ জোড়া যে কী বোঝাতে চায় বোকা আমি, সেই কথাটি বুঝছি নাতো হায়। ঘুমগুলো যে পাখির মতো আকাশেতে ওড়ে দিনগুলো মোর কেন জানি কেটে যাচ্ছে ঘোরে কৃষ্ণকলি কবে তুমি বলবে ডেকে এই তুমি ছাড়া এই জীবনে আর তো কেউ নেই।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register