Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে টক

maro news
ক্যাফে টক
মধ্যমনি বেড়াল দূপর চোখে গিলছে আধিপাত্য
ভেঙে আছো তুমি শব্দহীন দূরত্ব তোমার আমার মাঝে
প্রশ্রয়ে লালিত অভিসম্পাত আজ যদি বৃষ্টি না হয়
সুচারু ভাবে এড়িয়ে যাচ্ছি বিকেল জানি রাত্রির কাছে হেরে যাবো
একদিন সেই স্পর্ধা জুটিয়ে নেবো
তোমাকে বলবো , ভালোবাসি নাতো
আসরের মধ্যমনি বেড়াল , ভয় পাও , ভয় পাওয়াই উচিৎ
সেদিন কবিতা ছেড়ে , তোমার চক্ষু গেলে দেবো

নব কুমার দে

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register