Mon 02 February 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে মালা মিত্র

maro news
দিব্যি কাব্যিতে মালা মিত্র

বাঁশি কেন গায়

চৌরাশিয়া ঠোঁটে বাঁশিতে দিলে ফুঃ
উদম হ'ল বাঁশি,বোঝে না অন্য কিছু।
ছয় রাগ ছত্রিশ রাগিনীতে খুলে দিলে স্বর্গের দ্বার,
সুরে ডুবে থাকে বাঁশি,
আর কি যো থাকে,ঘরে ফেরবার?
অতঃপর সানাই এ বিসমিল্লা খান,
সে নাই সে নাই ধুনে, শুধু কেঁদে যান,
তুমি কি আর ফিরবেনা,ছোবে না ও বাঁশি?
কবে হবে যুগল বন্দী,রবিশঙ্কর আল্লারাখায়,
সেতারে তবলায়!
নিবিড় গহনে শুধু  বাঁশি বেজে যায়!!!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register