Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় স্বর্ণযুগে দেবযানী ভট্টাচার্য

maro news
কবিতায় স্বর্ণযুগে দেবযানী ভট্টাচার্য

শ্রাবণ দিন

শ্রাবণ দিন দিয়েছে ডাক,দীর্ঘ খরগ্রীষ্ম করে পার। আকাশ-ভাঙা বৃষ্টি যেন,আজ গাইছে 'রামদাসী মলহার।'
বৃষ্টি ফাঁদে পড়েছে ধরা,ভিজেছে সুরেলা আখর, তানসেন বুঝি গাইছে কষে 'মিঁয়া কি মলহার'।
বৃষ্টি ফোঁটায় বাজে জলতরঙ্গ,আকাশ সংগীত মুখর, প্রেয়সী আর প্রোষিভর্তৃকার আকাশে যেন বাজে, 'গৌড় মলহার।'
বর্ষা যাপন কবিতার সুরে কেটেছে বিনিদ্র রাত, শ্রাবণ সুখে ভাসাও যদি,গাইবো আজ 'সুরদাসী মলহার।'
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register