সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ৫৫
বিষয় - মুখ ও মুখোশ
মুখোশনামা
প্রতিটি মুখোশের একটা গল্প থাকে....
প্রতিটি মুখোশ জীবনের কথা বলে....।
মুখ ঢেকে যায় মুখোশের অন্তরালে...
সমান্তরাল আর একটা জীবন চলতে থাকে।
মুখোশের কোনো জাত হয় না...
ধর্ম- বর্ণ - গোএ....
মুখোশ শুধু মানুষ চেনায়... শত্রু অথবা মিত্র।
জীবনরূপী রঙ্গমঞ্চে নাটকীয় মোড় আসে....
ক্লাইম্যাক্সে ফুটে ওঠে মুখোশের চরিত্র ।
চড়াই উতরাই... ঘাত প্রতিঘাতে.. সংসার চক্রব্যূহে
বৈপরীত্য দ্বন্দ্ব ভরা.... জীবনের গতিপথে...!
শুধু চরিত্র গুলো ' রঙ' বদলায় নিজের অযান্তে.... 'ছিদ্র' সব ঢাকা পড়ে যায় সাজানো সংলাপে।
মুখোশই কেবল সাক্ষী থেকে.... অলক্ষ্যে হাসে...!
মুখোশ মানে যুদ্ধ কৌশল...
ন্যায়- অন্যায়ের দোলাচল....!
ছদ্মবেশে বন্ধু সেজে কপটতার ছল....!
ইতিহাস সাক্ষী আজও... পলাশীর প্রান্তর...
বাংলার সূর্য অস্তমিত... সিরাজের পরাজয়...!
প্রবঞ্চক মুখোশধারী মীরজাফরের জয়....!
স্বাধীনতা সংগ্রামের বহু বিপ্লবী মহান...
" বিশ্বাসঘাতকতার " মুখোশে হয়েছিল বলিদান।
আর এক মুখোশ "মানবতার"....
পরোপকারই ধ্যান - জ্ঞান...
এমন অনেক মানুষ আছেন পরম হৃদয়বান....
অলক্ষ্যে থেকেই জীবসেবায় যাঁদের নিবেদিত প্রাণ।
ডাক্তার - নার্স - সমাজসেবী.... কত যে মহান!
দুরারোগ্য ব্যাধির সাথে লড়ছে প্রাণপণ
সারা শরীর বর্মে ঢাকা - মাক্স - শিরোস্ত্রাণ...
লড়াই চলছে প্রতিনিয়ত.... কঠিন সংগ্রাম।
যদি এমন হত....
মুখ আর মুখোশের পার্থক্য যেত ঘুচে...!
মনেও যা মুখেও তাই.... মুখোশের দর্পনে..!
এমন একটা দিন আসুক.....
মুখ আর মুখোশ হয়ে উঠুক সমার্থক।
মানবতার ধ্বজা উড়িয়ে......
প্রতিটি মুখোশেই ফুটে উঠুক এক " মানবিক মুখ "!
0 Comments.