Mon 02 February 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে উজ্জ্বল সামন্ত

maro news
কাব্যানুশীলনে উজ্জ্বল সামন্ত

পাশে থাকবে?

বেকার ছেলেটা এখনো চাকরি পায়নি, লড়াই চালিয়ে যাচ্ছে , এখনো হার মানেনি আজকাল প্রেমিকার সঙ্গে দেখা হয় কম, অজুহাতের বাহানায় এড়িয়ে চলে, গুমড়ে কাঁদে মন।
তুমি কবে আমাকে বিয়ে করবে? কবে আমাদের সংসার হবে? বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে, উপযুক্ত পাত্র নাকি পেয়ে গেছে! প্রেমিকার এই প্রশ্নের উত্তর নেই, না থাকারই কথা, লকডাউনে কোম্পানির চাকরিটা আর নেই। ঘোর অনিশ্চয়তায় , প্রেমিকের রাতের ঘুম উড়েছে ! কিবা উত্তর দেবে?
প্রেমিক, যদি তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, জীবন পথে হাতে হাত রেখে চলতে চাই পাশে থাকবে? একাকী, বেকারত্বের জ্বালা, ওদিকে ঠিক তোমার বিয়ে, তুমি আমার গলার মালা, অন্য কাউকে পড়িয়ে দেবে?
মনে অনিশ্চয়তার অন্ধকার কালো মেঘ , এখনই হয়তো ঝড় উঠবে দমকা হাওয়ায় , বৃষ্টি ভেজা সন্ধ্যায় বিদ্যুতের ঝলকানিতে পুড়বে আমার মন ওদিকে বৈদিক মন্ত্র উচ্চারণে অগ্নিসাক্ষী তোমার সিঁথিতে সিঁদুর উঠবে। না ,না ,এ আমি স্বপ্নেও ভাবতে পারিনা, আমি মরে বেঁচে থাকবো।
ভীষন মিস করবো তোমাকে, তুমি মনে রাখবে? আমার ডাকে সাড়া দেবে? যদি শেষ করে দি নিজেকে , পরপারে থাকব অপেক্ষায় পাশে থাকবে?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register