Tue 03 February 2026
Cluster Coding Blog

|| T3 রবিচ্ছবি সংখ্যায় || সন্দীপ গাঙ্গুলি

maro news
|| T3 রবিচ্ছবি সংখ্যায় || সন্দীপ গাঙ্গুলি

মন শ্রাবণে

আজ বাইশে শ্রাবণ মনের বর্ষা যজ্ঞে সিক্ত অবগাহন তোমার গানে, তোমার লেখায় আমার বেদনার নয়ন ধারায়। গহীন হৃদয়ে প্রতিপালন তোমার সৃষ্টির।
তোমার বিরহে আকাশ পরেছে কাল মেঘের বসন বিদ্যুতের ঝঙ্কারে তোমার কৃষ্টির অনুরণন, বিষন্ন প্রকৃতি ফুপায় নিজের মননে গভীর শোকে।
মন ভাল নেই সবুজের মনের বেখেয়ালে মাথা নাড়ানাড়ি যা ছিল কল্পনায় আজ সব চেতনায়- তোমার হাহাকারে, স্মৃতির নৌকায় ভেসে যাই তোমার কীর্তিতে, খুঁজে ফিরি চির যৌবন, চির শান্তি চির প্রেমের অবয়বে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register