আমার মস্তিষ্কের চিন্তা ভূবনে আমি স্বাধীন।
ফসলের কাছে আমি পরাধীন।
ও আমাকে নীল শাড়ি পরতে বললে আমি পরি।
ও আমাকে স্বাধীনতা দেয় ও আমাকে সঙ্গে নিয়ে ভ্রমণে বেরোয়। দেহটাও নাকি এখন আমার নয়।
মনের দেখা দৃশ্য মনের মধ্যেই ধুঁকতে থাকে। সত্যিই ভয় করে এই স্বাধীন শব্দটাকে।
সংসারের সুখ রমণী রূপে গায়ে
গতরে মজবুত।শিকল পরা স্বাধীনতার ছল । কন্যেরে তুই শক্ত কর তোর
পায়ের মাটি। ফেলে দে স্বাধীনতা ভিক্ষে
নেওয়ার তোবড়নো বাটি।
0 Comments.