Tue 03 February 2026
Cluster Coding Blog

|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় লাবনী বসু

maro news
|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় লাবনী বসু

অমূল্য

অনুভূতিগুলো পাথরের গায়ে খোদাই করে রাখতে পারো।

হয়তো হৃদয়ের যন্ত্রণা কমবে না শুধু ক্ষতগুলো অক্ষত হয়ে রয়ে যাবে।

তাতেই বা ক্ষতি কি কোনো এক আগত আগামীর সাক্ষী হয়ে থাকবে তোমার যন্ত্রণাগুলো ।

আসলে ঘরে ফেরার গান শুনে সব পাখিরা ঘরে ফিরতে চায় না ,শুনতে চায় তোমার না বলা কথা ।

আসলে যন্ত্রণার তো বর্ণ গন্ধ রং হয় না ,হয়তো তাপ উত্তাপ কিছুই হয় না শুধু হয় তীব্র অনুভূতি।

তারাও বোঝাতে চায় কখনো কখনো হৃদয় চিরে যন্ত্রণাগুলো আমাদের জীবনে অমূল্য।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register