- 22
- 0
পাখি তোর ঠোঁটে খড়কুটো র আশ্বাস
ডানা তে আকাশের নিঃশ্বাস
কান পেতে গাছেদের কানাকানি
তুই আমি দুজন ই নিজেদের গান জানি
মাথার দিব্বি, ফিরে তুই আসিস না আর
তোকে তো দিলাম কিছু স্মৃতি
আমি তো মগ্ন নিজের গানে
রাখা আছে গাছেদের কাছে আমাদের অশ্রু কণা
হাজার বছরে ও কিছুতেই মরবে না
উড়ে যেতে পারিস যত দূরে -
ডানা যদি নাই পারে
মনে মনে চাষ কর কিছু ডানা
বসতে পারিস যে কোনো গাছে-
আমাদের যে দিন ছিল
ইতিহাস লিখে গেছে তারাদের গায়ে
হারাতে পারবে না সে আর কিছুতে।
0 Comments.