Tue 03 February 2026
Cluster Coding Blog

|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় আমিনুল ইসলাম

maro news
|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় আমিনুল ইসলাম

টুকরো জলছাপ


নিমজ্জিত হতে হতে বাতাস ডুবছে-উঠছে
ইস্পাত পেশিবহুল-দৃঢ়
আয়নায় ডুবে যাওয়া সন্ধাতারা নিখোঁজ হবার সময়
কয়েকটি পিছুডাকের লতাগুল্ম জন্ম নিল…


নৌকার কাছে মাঝিকে ভিক্ষে চেয়ে
নদীর কলহকারণ
ডুবছে নিদ্রার ভেতর আতরের সুগন্ধি বিন্যাস
শরীরে বাউলের একতারা ঝরে
তারাখসা দেখে মাঝি চায়লেন তোকে
তুই ভুবনমোহিনী গোলাপের দিকে নিজেকে ছড়িয়ে
দিলি~


কুচি কাচের দেহে পারদের প্রলেপ
এক-একটিতে ফুটে ওঠছে ডালপালা
বাঁ-চোখ। ডান-চোখ। নাক। ডান-বাঁ-কান।
ওপর ও নিচের ঠোঁটে চুঁয়ে পড়ছে মায়াবি-প্রদীপ
আর সেতারটি স্নিগ্ধ ফুলের হাসি শোনাতেই
আর একটি টুকরোয় ফুটে ওঠছে হৃদয় ~

ওখানে একগুচ্ছ রজনীগন্ধা ~


নিখোঁজ সংবাদ শেষে ফুলগুলো ফিরে পাওয়া যাবে
এমন সম্ভাবনায় ডাকবাক্সে আনন্দ
দৃশ্যে নেমেছে বনলতা
কল্কি সেজেছে একমুঠো আগুন
হারানোর সময় হারমোনিয়ামটি কেঁদে উঠবে ~


রাতের আলোয় তোমাকে রিভিউ করতে হলে
চোখদুটি জ্বেলে রাখে চশমা
চশমখোর গরম-মশলায় প্রসাধন সেরে নিচ্ছে চিকেন-বিরিয়ানি
মধ্যরাতের ডাইনিং রুমে কাঁটাচামচ তোমায় বর্ণনা শোনাবেন…


ছিপিখোলা সৌন্দর্যে বাথটাব ভরা হলে
গোলাপের পাপড়ি ঘায়েল~
ক্যামেরা লুকিয়েছিল কৌণিক গোপনতা
সব নৌকোয় ডুবতে জানে
আর গভীর জলের ভেতর ডুবিয়ে রাখে মনোবীণা
ভাসতে ভাসতে নিজেকে হারিয়ে আবার ফিরে পাই আয়নার শরীরে ~

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register