Mon 02 February 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে সুব্রত পন্ডিত

maro news
দিব্যি কাব্যিতে সুব্রত পন্ডিত

রেস্


ঠেসানো দরজার অন্তরীণে বাজছে দূরত্বের বেহালা
কেমন আছো বন্ধু?
ফেসবুকে তোমাকে আজ ছায়া-যুদ্ধের মুখোমুখি বসে থাকতে দেখি

গান ও কবিতা সরিয়ে শুধু ক্লান্ত রিমোটে চ্যানেল ঘুরিয়ে চলি…

আক্রান্ত ও মৃত্যুর অনুপাত কষতে কষতে
উদ্বেগের ঘোড়া থেমে যায় ফিনিশিং পয়েন্টের আগেই

হাসপাতাল টেস্ট করতে চায় ঘোড়াদের রক্ত ও ইউরিন

ভাগ্যিস আমি ঘোড়া নই!
গাধার বার্থ-সার্টিফিকেট দেখিয়ে
দিব্যি পেরিয়ে যাচ্ছি ট্রাফিক সিগনাল...

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register