Mon 02 February 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে নবকুমার শীল

maro news
দিব্যি কাব্যিতে নবকুমার শীল

মানুষের নিউরোন জন্মের পর থেকে শুধু ধ্বংস হয়


প্রিয় লেখাটিকে ফের লিখে রাখি নিজের হাতে কোথাও , লিপিকর হয়ে । খাতার পাতায় শুধু মরা শব্দ লিখি । কী হয় ও সব লিখে , বাল ?
নিজেকে ও অন্যদের কাটাছেঁড়া করে মর্গের ভিতর বসে আছি । সেই মর্গের রাজা আমি । হাসি পায় মাথা আর অন্ডকোষ শুকিয়ে যাচ্ছে । সম্ভবত সুইসাইড করবো ।
মালা জপার থলির ভিতরের অন্ধকারে তিনি বসে বসে কী যেন হাতড়ে চলেছেন । কোনও আত্মহত্যার কারণই আমরা জানতে পারি না । যে ভাবে জয়েসের 'ইউলিসিস' রয়ে গিয়েছে এ জীবনে আর পড়া হবে না তাকে ।
জানি , না - পারাটা বড় কথা নয় , কিন্তু কিছু একটা খুঁজে চলেছি । অর্থ নয় , কীর্তি নয় , স্বচ্ছলতা নয় , আর এক বিপন্ন বিস্ময়.. !
কোন কোন রাতে মৌমিতার অভ্র - ঝরানো নগ্নতা আমাকে উত্তাল ঢেউয়ের ভিতরে ওঠায় - নামায় , তখনই একদিন বাজারে একটি নিটোল ক্যাপসিকাম দেখে মনে হয়েছিল , ক্যাপসিকামটির সবুজ ত্বক যদি পেতাম । এই প্রথম জীবনে উচ্চাশী হতে চাওয়া ,
অর্থাৎ একটি ক্যাপসিকাম হওয়ার সাধ হয়েছিল । ।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register