Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 || কোজাগরী || 26য় জয়ন্ত চট্টোপাধ্যায়

maro news
T3 || কোজাগরী || 26য় জয়ন্ত চট্টোপাধ্যায়

পাকদণ্ডি

পূরক রেচক শেষে কুম্ভকে আসি
তখন ফুটেই ছিলো পদ্মের সহস্রদল
অথচ কাছেই মানসকৈলাস
বরফের খাঁজে খাঁজে ব্রহ্মকমল
মৌনি শিবের মুখ পাবো তাই পুষ্পপত্রে
চোখ পেতে রাখা…..

অদ্ভুত সাহেবিমুখ মৃদু হাসে
বলে,আমিতো মহাদেব নই,আমি তোমার
আজন্মের বাসনাবিলাস ঘুমিয়েছিলুম
মনের ভিতর।
তুমি আনমনে ডেকেছো আমায়।
আমি দানব মানব দেব সব হতে পারি
তুমি চাইবে যেমন।
আমি স্থিরনেত্র হই অচেনা শিহরন
পোড়ায় আমাকে।
হঠাৎ কেন্দ্রাতিগ বল ঘোরায় দিশা
শরীর মন অজানা সূর্যের দেশ
পাক খায় পাক খায়
বেহদিশ গতি……..
চিৎকারের শব্দবিন্দু কুড়িয়ে নেয়
শ্মশান বন্ধু যত কঠিন হৃদয়……

আমি কীসে লুপ্ত হই অনিশ্চিত
কলা নাকি কোশ যৌগ মৌল…….
বায়ু না আগুন জল
কিছুই বুঝিনা।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register