Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 || কোজাগরী || 26য় হরিৎ বন্দ্যোপাধ্যায়

maro news
T3 || কোজাগরী || 26য় হরিৎ বন্দ্যোপাধ্যায়

বন্দিদশা


বন্দি হওয়ার দিনেও আকাশ গভীর হয়ে আসে

তোমার সিদ্ধান্ত স্পষ্ট হলো কিনা বোঝা গেল না

তাছাড়া বন্দির উৎসমুখ থেকে কি বার্তা উঠে আসে

তুমি কি কিছু পার হয়ে গেলে?

অথবা এতদিনের বিশ্বাসের মুখে ঝামা ঘষে দিতে পারলে?

কোথাও কোনো কিছুরই বদল ঘটল না

বরং তুমি একটা বিশ্বাসের ওপর দাঁড়িয়ে

উড়ে গেলে নতুন বাতাসের দিকে

আবারও এক বন্দিদশা

শত পাখনায় উড়ে ঘুরে বেড়ালেও

নতুন বিশ্বাসের বিন্দু থেকে

কোনো কিছুই তোমার চোখে পড়বে না।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register