Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 || কোজাগরী || 26য় তাপস মহাপাত্র

maro news
T3 || কোজাগরী || 26য় তাপস মহাপাত্র

কোজাগরী

কোজাগরী এমনিতেই আমার হাতের পুতুল

শুধু একটা গোলগোল্লা চাঁদ পেলেই হল।

বাকি সবই আছে এদিক ওদিক

একটা খোলা ছাদ,

কার্ণিশে নুয়ে পড়া কদমফুলের ডাল,

একটা লক্ষ্মী প্যাঁচাও সেখানে বসে থাকে সারারাত।

ছাদের এক কোণে, যেখানে

মাধবীলতা নিজের মনে দোল খায়

যেখানে এক আকাশ টর্চ জ্বেলে-

        শীতের জরিপ করে ধোপদুরস্ত বাতাস

তার নিচে একবার মণিমালাকে বসিয়ে দিলেই, ব্যস।

শুধু খেয়াল রাখতে হয়

সাধের বেড়ালটা যাতে মোবাইল না ঘাঁটে

যদি জ্যোৎস্নার ছিটে তার গায়ে সুর না তোলে……

দেবীর সঙ্গে তার অস্থিরতার এতটাই মিল কিনা।

একটা চাঁদ কক্ষনোই পুরোটা পাওয়া হল না তাই

নাহলে, এমনিতেই কোজাগরী আমার হাতের মুঠোয়।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register