Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 || কোজাগরী || 26য় সঙ্কর্ষণ

maro news
T3 || কোজাগরী || 26য় সঙ্কর্ষণ

এসো

বিসর্জনের পর, মা'র পথের দিকে চেয়ে
ভাবছি এখন কাল সকালেই আসবে আরেক মেয়ে।

আশীর্বাণীই থাক, আজ ভোলাও সকল শোক
সকল ছেলের ঘরের ভেতর সে লক্ষ্মী লাভ হোক।

গুড়ের নাড়ুই পাই, কী তিলের নাড়ুই তা
মুখের মতোই থাকুক মিঠে বুকের ভিতরটা।

তিনিই সকল মা, আর তিনিই সকল বোন
নকল প্রণাম পাঠায় দূরে প্রাণের আপনজন।

চাঁদপানা মুখ তাঁর, সে মুখ আপন ভোলায় কার?

এ মিথ্যে সব শ্লোক, পূজাও হৃদয় থেকেই হোক।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register