Mon 02 February 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে সীমিতা মুখোপাধ্যায়

maro news
দিব্যি কাব্যিতে সীমিতা মুখোপাধ্যায়

রাহী

আমার অস্থিরবেলা থেকে শুরু হয়ে
কোথায় যেন চলে গেল একটি পথ, অনন্তলতায় ঘেরা।
নীল-সামিয়ানা আকাশ, ধানখেত শ্বাস নিচ্ছে হাওয়ায়,
আহ্লাদী সূর্যমুখীর দল তাকিয়ে আছে নির্নিমেষ,
কাদের যেন উঠোন ভরেছে ঝরা-শিউলির আলপনায়।

শান্ত হাঁসদিঘিতে ডুব দিয়ে সেই পথটি
সারা গায়ে মোরাম মেখে আবার ফিরে এল
অরণ্যঘেরা আমার হিমশীতল হৃদয়ে।

এই যাওয়া-আসার মাঝখানে যেটুকু পড়ে রইল
তাকে হয়তো প্রেম বল তোমরা।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register