Tue 03 February 2026
Cluster Coding Blog

|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 26য় ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়

maro news
|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 26য় ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়

দীপালিকা

মুছিয়ে গ্লানি উঠুক জ্বলে
হাজার দীপের আলো।

শুভঙ্করী ওমা তুমি,
মুছাও সকল কালো।

তমসা ঘন আধার রাতে
সাজো মা জবার ফুলে।

রক্ত রাঙা মুন্ডমালা
পরো মা তুমি গলে।

সেই সে রূপে অভয়া তুমি
অশুভ বিনাশীনি।

বহ্নি শিখায় ওঠো মা জ্বলে
ওমা শক্তি দায়িনী।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register