Mon 02 February 2026
Cluster Coding Blog

T3 || ২১শে ফেব্রুয়ারি - হৃদয়ে বসতে বাংলা || 26য় অর্ণব কর্মকার

maro news
T3 || ২১শে ফেব্রুয়ারি - হৃদয়ে বসতে বাংলা || 26য় অর্ণব কর্মকার

৮ই ফাল্গুন

তোমায় চিনব বলে একদিন লাল রাস্তা খুঁজেছিলাম যেই পথ খুঁজেছিল বাংলা ভাষাভাষীর দেশগুলি এমনই বসন্ত কাল এলে পর্ণমোচীর শরীর কেঁপে ওঠে চিনিয়ে দিতে ওই লাল পথ তাঁর সমস্ত বোধ ফাল্গুনের পাতা হয়ে ঝরে পড়ে। ওই যে সামনে যে মেয়েটি বাঁশের লগা নিয়ে হেঁটে চলেছে তাঁকেই অনুসরণ করি; এই যে আমার হাঁটা এবং হেঁটেচলা তারও সঙ্গ দিচ্ছে একজন অচেনা মানুষ যার ডান হাতে শুক্ল পঞ্চমীর চাঁদ আর বামহাতে ঝাড়ু এভাবেই তোমাকে চিনে নিতে হবে ৮ ই ফাল্গুন অচেনা মানুষ আর মেয়েটির সকালের গান যেভাবে ডাক দেয় তীব্র দাবদাহ আর সবুজ পাতাদের।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register