Tue 03 February 2026
Cluster Coding Blog

গদ্য কাব্যে চ্যাটার্জী অমল

maro news
গদ্য কাব্যে চ্যাটার্জী অমল

এক কাপ চা

ব্যস্ত পৃথিবীর বুকে ধীরলয়ে নামছে ধূসর গোধূলি
একটু পরেই আকাশ গড়িয়ে নামবে নিকষ আঁধার ।
বিষাদের আদিম ভৈরবীর অস্থিরতা নিয়ে মনটাও হেঁটে
চলেছে একাকী। মাথা উঁচু করে দাঁড়ানো মনখারাপের
খারাপটা ছাঁটতে এক কাপ চা দিতে পারো ?
ধোঁয়া ওঠা লাল চা… ,
আর হ্যাঁ , সাথে মিশিয়ে দিও দু ফোঁটা বেপরোয়া
ভালোবাসা। তারপর চলো না শুকতারাকে সাক্ষী রেখে
নগ্ন আকাশের নীচে মুখোমুখি বসে সারারাত নাহয়
মেপে নেব জীবনের খুঁটিনাটি ।

স্মৃতিভাণ্ডের পর্বে পর্বে তোলপাড় সোহাগী স্রোতে যখন
দুটি শরীরের প্রখর উত্তাপ বাইবে দাঁড় , যখন বাড়তে
থাকা বেনিয়মের জীরাফ গলা থমকে দেবে চুঁইয়ে পড়া
যত অভিমান , তখন পাহাড় ছুঁতে চাওয়া ঈগল চোখের
বখাটে অবসাদ আর নীল হতাশাকে বলবো,
শুনছো তোমরা… না বলা বর্ণমালার শেষ দৃশ্যে চলছে
বাঁক বদলের চিত্রনাট্য , এবার তোমরাও তোমাদের
চিত্রনাট্য বদলের কথা ভাবো , দেখছো না বাসি দিনের
জমাট লজ্জা সরিয়ে ভালোবাসার ছটা শরীরে এখন।

সব অনুভূতির ইচ্ছেপত্রগুলো এক ছাতায় এলেই
কাব্যকথার ফুল দিয়ে লিখে রাখবো অমর এক কবিতা
শুধু তোমার জন্য।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register