Tue 03 February 2026
Cluster Coding Blog

কাব্যক্রমে বিপ্লব গোস্বামী

maro news
কাব্যক্রমে বিপ্লব গোস্বামী

ব‍্যঞ্জনবর্ণে কৃষ্ণ ভজন

ক - কলিযুগেতে বিষ্ণদের গৌরা-চৈতন্য রূপ ধরি।
খ - খোল করতালে সংকীর্তনে নাম বিলালেন হরি।।

গ - গোপাল-গোবিন্দ-হরি-শ্রীমধুসূদন
ঘ - ঘরে ঘরে করো হরির নাম সংকীর্তন।

ঙ - শঙ্খ-চক্র-গদা-পদ্ম চতুভূজধারী
চ - চন্দন তুলসী পুষ্পে তুষ্ট যে মুরারী।

ছ - ছয় গোসাই করেন হরি নাম প্রচার
জ - জগদ্বিশ্বর হরি করেন পাতকী উদ্ধার।

ঝ - ঝুলনেতে রাধাকৃষ্ণের যুগল মিলন
ঞ - গোসাঞ অদ্বৈত‍্য করেন প্রেম বিতরণ।

ট - টলমল আঁঁখি বারি গদগদ ভাব
ঠ - ঠাকুর গৌরা চাঁদের এমনি স্বভাব।

ড - ডোরহি-কৌপিনধারী গৌর চন্দ্র রাও
ঢ - ঢাকা দক্ষিণেতে প্রভুর পৈতৃক গাঁঁও।

ণ - বেণুর শব্দে শ্রীরাধার উথলিত মন
ত - তমাল তলায় বাঁঁশি বাজায় জনার্দন।

থ - থৈ থৈ জমুনা জলে বিহার করেন হরি
দ - দয়ার সাগর হরি ভাক্তেরে নেন তরি।

ধ - ধেনু রাখে রাখাল রাজা যমুনার তীরে
ন - রাধার মন না বসে কাজে বাঁঁশরীর সুরে।

প - প্রেমের সাগর কৃষ্ণ রসিক রসের নাগর
ফ - ফাগুন বসন্তে রঙে ভাসান এ ভব সাগর।

ব - ব্রহ্মা শিব নারদ সদা
করেন যার ধ‍্যান
ভ - ভবসিন্ধি তরি বারে করো কৃষ্ণ নাম গান।

ম - ময়ূরপুচ্ছ শোভে শ্রীকৃষ্ণের চূড়ায়
য - যমুনার কুলে বসে কৃষ্ণ বংশী বাজায়।

র - রাম রূপে রাক্ষস নাশি সীতার উদ্ধার
ল - লীলাধারীর লীলা বুঝার সাধ‍্য কার।

ব - বকাসুর বধ করেন নন্দের নন্দন
শ - শৌনক আদি মুনি করেন যার স্তবন

ষ - ষোল নাম বত্রিশ অক্ষর সদা জপ সবে
স - সকল বিপদ হতে রক্ষা পাবে তবে।

হ - হরে কৃষ্ণ হরে রাম ষোল নামের মহামন্ত্র
ড় - বাড়ি বাড়ি বিলাইলেন গৌর মঞ্চতন্ত্র।

ঢ় - আষাঢ়ে রথের মেলায় মাতে তীর্থ পুরী
য় -যথায় বাজারে বিকায় প্রসাদের হাঁঁড়ি।

ৎ - মৎস‍্য অবতারে করেন চারি বেদ উদ্ধার
ং - কংসাদি সব অসুর নাশি রক্ষিলা সংসার।

ঃ - দুঃখ মুচনকারী কৃষ্ণ রাধার জীবন
ঁ - চাঁদের জ‍্যোৎস্না সম যাহা অপূর্ব বদন।

অধম গোসাই লইনু শ্রীকৃষ্ণ শরণ
অন্তে যেন পাই রাধা কৃষ্ণের চরণ।

এলো হেমন্ত

মাঠে পাকা আমন ধান
             জলে ভরা দীঘি ,
 ঘাসে লাগা শিশির করে
       রোদে ঝিকি -মিকি।

চাষিরা আজ বেজায় খুশি
গোলা ভরা ধান ,
ধান ভানতে কুনকুনিয়ে
গায় গিন্নী গান।

মাতিয়েছে আজি গ্ৰামবাংলা
এলো উৎসব নবান্ন
হেমন্তিকায় যে জন মাতে
তার তো জীবন ধন‍্য।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register