Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় সর্বাণী রিঙ্কু গোস্বামী

maro news
কবিতায় সর্বাণী রিঙ্কু গোস্বামী

নদীর গল্প

হৃদি কবেই ভেসে গেছে অবাক কলরোলে এখন কেবল ঢেউয়ে ঢেউয়ে পলিই বয়ে চলে দু ধারে তার শস্য শ্যামল ফসলে উর্বর মোহনাতে সৃজন হল ভরসা নামে চর সেই নদীটির ছোটা ছিল যে মোহনার দিকে কবেই যেন সাগর তাকে মিশিয়ে নিল বুকে যে টুকুনি বালির চরে গল্প কথা আজো তারাই তাকে মন্ত্রণা দেয় , ঢেউ নূপুরে বাজো নদী জানে ঝর্ণা হওয়ার প্রাচীন ইতিহাস এখন সে তো পোষ মেনেছে সাগরবুকে বাস গভীরতাও বেড়েছে তার তাই সে নীরব হয়ে নীলেতে নীল মেশার কথা যায় যে বুকে বয়ে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register