Tue 03 February 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে গৌতম বাড়ই

maro news
কাব্যানুশীলনে গৌতম বাড়ই

শেষ রাতের তারারা

এক জড়তা সবসময় আমার ভেতর
আমার শাসন বোধন বাঁধন তৃণপাতায় থাকে
দেখি বটও কেমন স্থবির হয়েও
ছড়িয়ে পাখা মেলছে মাঠেই ডানা

রাত বাড়তেই ভোরের ফুলের তোড়জোড়
অক্ষ খুঁজি বক্ষভরে চলতে অনেক মানায়
পেয়েছি কি?

যে রাতের শেষে তারাগুলি মরে মরে আসে
তাদের গলাধঃকরণ করে ভোরের সারস
তৃণপাতা চুপ করে বসে অপেক্ষায়

এখন নদীর কাছে দাঁড়ালেই
পুনর্জন্ম নির্বাচিত করে আসি কোকিলের বসবাসে
রথের দড়ি ছুঁইনি কতকাল কতকাল
ইহলোকের অজুহাতে
চাকারশব্দে সব ফিকে হয়ে আসে
তারাদের শেষ রাতের মতন
সারসের গলার ফোঁকরে

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register