Mon 02 February 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র সারদামণি মণ্ডল

maro news
মেহেফিল -এ- শায়র সারদামণি মণ্ডল

এক তরফা

তুমিও ভালোবাসো, আমি ও ভালোবাসি। ব্যাপারটা বেশীই একঘেয়ে, ঠিক যেন জল নীচের দিকেই গড়ায়।
তার চেয়ে বরং, যদি এমনটা হয় ; আমি খুব ভালোবাসি, আর তুমি-- তুমি ভালোবাসার অভ্যেসটাই হারিয়ে ফেললে।
তোমার মন জুড়ে শুধুই-- ভালোবাসিনা.... ভালোবাসিনা....
দুরত্ব বাড়াতে চেয়ে গুরুত্বই দাও না আর, দিগন্ত বিস্তৃত যে ডালপালা মেলে ছিলে গুটিয়ে নিতে চাও সেগুলো।
অকারণেই কারণ খোঁজ অবহেলার ইচ্ছে মত ছুঁড়ে দাও অভিযোগের তীর, সবই কিন্তু ভীষণ রকম মনগড়া।
তুমি ভীষনভাবে চেষ্টা করছ ভালোবাসবো না... ভালোবাসবো না...
মাঝে মাঝে তুমি জিতেও যাচ্ছো, ভাবছো, তবে ভালোই হলো। কিন্তু সত্যিই কি তাই!
তুমি তো জানো, কেন্দ্র বিনা বৃত্ত হয়না আবার বৃত্তচাপ ও ভীষনভাবে প্রয়োজন।
তাই আমার ভাবনা জুড়ে শুধুই ভালোবাসি... ভালোবাসি...
দুরত্ব বাড়িয়েছো যত অনুভব করেছি আরো জোরালো টান। সাধ্য নেই সে টান অস্বীকার করার।
যতই চেয়েছো ছাড়িয়ে যেতে ততই আসলে বেঁধেছো আষ্টেপৃষ্ঠে, বিয়োগ অপেক্ষা যোগই হয়েছে বেশি।
ভালোবাসি- ভালোবাসিনা'র খেলায় জিতে গেছে ভালোবাসা ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register