Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় আশিস চৌধুরী

maro news
কবিতায় আশিস চৌধুরী

সাধন হ'ল না

হিসাব কষতে গিয়ে দেখি সওদায় হেরে গেছি মূল্যবান সময় বেচে দিয়েছি প্রতিষ্ঠানের কাছে নিজেকে পণ্যে পরিণত করেছি হারিয়েছি বন্ধুবান্ধব দুস্থমানুষ ও স্বজনদের পাশে দাঁড়াতে পারিনি দুপায়ের শেকল কেড়ে নিয়ছে স্বাভাবিক ছন্দ সূক্ষ অনুভূতিগুলি ভোঁতা হয়ে গেছে প্রতিষ্ঠার জন্য নয় মনের আনন্দে লিখতে পারতাম হাজারো কবিতা মানবজমিন পতিতই রয়ে গেল সময় গেল সাধন হল না।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register