Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় অনুপম দাশশর্মা

maro news
কবিতায় অনুপম দাশশর্মা

জল ও শুভ্র আচমন

ঢেউ উঠবে, এটা স্বাভাবিক প্রবৃত্তি নদীর পাড়ে গড়ে ওঠে নুলিয়ার বসতি ধুলো বালি পেরিয়ে এগিয়ে আসবে স্নানার্ত পূণ‍্যাতুরের দল
তরঙ্গের আঘাত নিজের শরীরে নিয়ে স্নানের সাহায্যে এগিয়ে আসে আফজল ডুব, ডুব, ডুব... ভেজা মাথা থেকে লবণাক্ত জল ধুয়ে দিচ্ছে সিক্ত মনের জমাকৃত পাপবোধের অন্তস্থল
মাথা পিছু ধার্য পারিশ্রমিক নিয়ে সন্ধের কুটিরে ফিরে যায় দরিদ্র আফজল এই ঢেউ ফণা তুলেছিল তার সংসারে পাড় ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে চালচুলো
এখানে ধর্ম চোখ খুলে রাখে ক্ষুধার্ত পেটের দিকে মানুষ তাই মানুষের বিশ্বাসের অলৌকিকতায় একমুঠো টাটকা বাতাস সংগ্রহ করে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register