Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় শিবসাগর দেবনাথ

maro news
কবিতায় শিবসাগর দেবনাথ

বোধিসত্ত্ব

কুমায়ুন থেকে, দুটো পাখি এসে একদিন বলে গেল: তোমাকে দেখেছে তাঁরা সেই থেকে এক রামধনু রাতে, বেরিয়ে পড়েছি আমি। আজও হয়ত তেমনি একটি রাত, অদূরে খই উড়ে, কৃষ্ণাঙ্গ মেয়ের হাতে কুড়ানো জুঁই ফুল, আফিম রঙের গান। তবু আমি কেন শুনি ―যবের শিষ ফেরে, ধেয়ে আসা শিশুর কোরাস?
এই রাত্রি তোমাকে চেনে, চেনে, এই অবাধ বনের ভিতর লুকানো তটিনী... বা সেই গাছের আধার, যার নীচে অমোঘ বাটির ভিতর হয়ে উঠো পরমান্ন
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register