Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায়ণে সন্দীপ গঙ্গোপাধ্যায়

maro news
কবিতায়ণে সন্দীপ গঙ্গোপাধ্যায়

একাকী বসন্তে

কেমন আছিস বোধহয় ভালো
           দীর্ঘ অবসর
শান্ত দুটি দীঘল চোখে
          ক্লান্ত বজ্রপাত।
বেশ তো ছিলাম নিজের সাথে
        কিসের অভিসার?
অশ্রু নদী কুল ছাপিয়ে
       ছিন্ন অবসাদ।
হঠাৎ আঁকা স্বপ্ন চুমে
      সুখ স্মৃতির স্নান
স্মৃতি তখন ছেয়ে ফেলে
   রৌদ্র দিনের গান,
এইতো যেথায় হারিয়ে যাওয়া
     তৃপ্ত মনের বেস
বৃথা কেন খুঁজতে চাওয়া
  ভালো থাকার আশ্লেষ।
খনিক সময় তারপরতো
   নিজের সঙ্গে একা
এটাই ভালো গোপন আলোয়
   গভীর করে দেখা।
ভোরের প্রথম রবির আলোয়
   মুছলো ঘুমের রেশ
আলসেমিটা হারিয়ে গেছে
  বেঁচে থাকাই বেশ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register