Mon 02 February 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র অসীম সাহা (নির্বাচিত কবিতা)

maro news
মেহেফিল -এ- শায়র অসীম সাহা (নির্বাচিত কবিতা)

বন্দি

নীল পারদের উষ্ণ রেখায় বাতাস করেছি বন্দি দিগন্তে পীত জ্যোৎস্না উঠেছে আকাশের প্রতিদ্বন্দ্বী। সীমানার কাছে রৌদ্র জ্বলছে মনেতে রেখেছি ফন্দি যুগল ভ্রুর কম্পিত স্রোতে আমি তো করেছি সন্ধি। উষ্ণ ঠোঁটের পারদ উঠছে মনের গহন ছন্দে পাতাল-হৃদয়ে উথাল বিশ্ব মহুয়া-মাতাল গন্ধে। ফাগুনের বনে আকাশ নেমেছে অসীম সীমানা দুলছে পারস্পরিক যুগলবন্দি মনের দরোজা খুলছে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register