Mon 02 February 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র মনিরা পারভীন (নির্বাচিত কবিতা)

maro news
মেহেফিল -এ- শায়র মনিরা পারভীন (নির্বাচিত কবিতা)

দেহ

এ যেন দুটি দেহ মরার মত পড়ে থাকা বিছানায় দেহের উত্তাপ নেভানো দেহের প্রয়োজনে। মনের দেবদেবী তো মনে মনে সেই সমুদ্রে করে স্নান সফেদ ফেনায় ডুবে ডুবে ঢেউয়ের আঘাতে আঘাতে নিজেদের খুঁজে নেয় সাগরের গহীন আঁধারে। এভাবেই নিথর দেহ পড়ে থাকে রঙিন চাদরের পরে মিটমিট আলোর অস্পষ্টতায় এভাবেই কেটে যায় রাতের পর রাত রক্ত মাংসের শরীরে মিশ্রিত খেলায়। এখানে সুখ তো মেকি এখানে নেই ভোগের পিপাসা; জীবনের মন্ত্রে বাঁধা তাই গতির সাথেই চলমান মানব যন্ত্র।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register