Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে টকে প্রাপ্তি সেনগুপ্ত

maro news
ক্যাফে টকে প্রাপ্তি সেনগুপ্ত
তোমার প্রিয় খেলার নাম কী? আমার সবসময়ের সরাসরি উত্তর হয় জীবন... হ্যাঁ জীবন নামের এই কায়া-ছায়াহীন অথবা রক্ত মাংসের অস্তিত্বটাই আমার প্রিয় খেলা!!! প্রতিটা বাঁকে সে আমার জন্য রেখে দেয় নতুন চমক!আর এই জীবন,জীবন খেলায়,আমার একটাই রুল!!আমি দানটা চিরকাল 'মন' দিয়ে চালি!!মগজটা চুপচাপ পড়ে থাকে... দানটা দেওয়ার পরে প্রতিবার মনে হয় যাঃ এবারেও চালটা ভুল হল। রাজা,উজীর,ঘোড়া,হাতি সব ফেলে রেখে আমি আবার বোরেকেই এগিয়ে দিলাম... প্রতিবার আমার জীবনই শেষ চেকমেটটা বলে!!!
তবুও, প্রতিবার আমি ও আমার জীবন মুখোমুখি দাঁড়াই আবার নতুনভাবে ঘুঁটি সাজিয়ে নতুন আর এক দান খেলবো বলে...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register