Sun 02 August 2026
Cluster Coding Blog

সম্পাদকীয়...নাকি!!!

maro news
সম্পাদকীয়...নাকি!!!
মাঝে মাঝে কবিতাকে বিলাসিতা মনে হয়!!
অভিজাত দোকান থেকে হাজার টাকায় কেনা নীলচে কাঁচের বোতল বন্দী সুগন্ধীর মতো...যেন অল্প একটু ছিটিয়ে নিলে ঢেকে যাবে,নোনতা ঘামের স্বাদ!!
অথচ কবিতা লেখার রসদরা ঘুমোয় নি একপক্ষ কাল... এক কাপ লাল চা আর একটা বিস্কুট,চায়ে ভিজিয়ে খেতে খেতে মাঝরাতের কালোতে খুঁজে দেখেছে অরুন্ধতী!!
ওটুকুই বাকি আছে...যোগাযোগহীন এক একটা দিনকে গ্রাস করছে খানিক অবসাদ আর...
আর...বাকিটুকু থাক!!! আবার কোনো কবিতার জন্য,যেদিন বিলাসিতা দেখানোর সময় পাবো সাইরেনের আওয়াজ পেরিয়ে!!!

প্রাপ্তি সেনগুপ্ত

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register