Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় দেবযানী সেনগুপ্ত

maro news
কবিতায় দেবযানী সেনগুপ্ত

বৃষ্টি

বৃষ্টি, তুমি তাকে একবার ছুঁয়ে এসো, যে থাকে ঐ আকাশে, মাটি থেকে অনেক দূরে, মেঘের নৌকা চড়ে। বাতাসে ভেসে হাওয়ায় দোলে, রাতের কালো আকাশে তারার সাথে খেলে, জোনাকির মতন টিপ টিপ করে জ্বলে নেভে, মনের জানালায় উঁকি দিয়ে যায় । মুখ তো মনের নেই একটা আবছায়া , তাকে গিয়ে বলবে আমার কথা, বৃষ্টি, তুমি তাকে দেখেছো, আমার হয়ে ছুঁয়ে দিও না হয়, কত কত দিন চলে গেছে, দেখা নেই মনের অন্তরে ঝুল পড়েছে। বৃষ্টি, যখন ঝড়বে তুমি! ওর অধরখানিতে পরম পরশ দিও, জানতে চেও আমাকে মনে আছে কিনা? বৃষ্টি, তুমি ঝোড়ো অঝোরে ঝোড়ো॥
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register