Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে টকে প্রাপ্তি সেনগুপ্ত

maro news
ক্যাফে টকে প্রাপ্তি সেনগুপ্ত
আমার আটপৌরে শাড়ির আঁচলে চাবির গোছার বদলে বেঁধে রেখেছিলাম খান কয়েক পিছুটান! আলমারিতে তালা না লাগানোর বদঅভ্যাস আছে যার, তার চাবির গোছা সামলানোর বিলাসিতা মানায় না। আজ ঐ খানকয়েক পিছুটানও চৌকাঠের ওপারে ফেলে এসেছি কনকাঞ্জলির মতো... আমার সামনে এক অনন্ত এখন, বড় বিশাল, গহন একটা হৃদয়, সাঁতার না জেনেই ডুব দিয়েছি তাতে!
একটা আশ্রয়ের লোভে ছেড়ে দিয়েছি চেনা কলতলা, সিঁড়ির নীচ, গোল বারান্দা... ছেড়ে দিয়েছি গলিপথ!
আজ অন্তত আমার আর কোনো ঋণ নেই আমার কাছে...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register