Mon 02 February 2026
Cluster Coding Blog

|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় সাহিন আক্তার কারিকর

maro news
|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় সাহিন আক্তার কারিকর

লাল গোলাপ ও সাদা পায়রা

নিঃশব্দে হাঁড়ি থেকে গড়িয়ে পড়ছে জল জীবন উল্লাস। বাঁধ ভাঙা হৃদয়ের মধ্যে আগুন হ্রদ পাথরের স্লেটে রঙিন চক দিয়ে আঁকছি নতুন সূর্য।
মায়ের আটপৌরে শাড়ির আঁচলে আধূলি দিয়ে কেনা একটি পতাকা আছে লাল গোলাপ ও সাদা পায়রার মুক্ত আকাশ। পথের ধুলোয় আমার বিশ্ব চুমু খায় চৈত্রী হাড় ফাটা রোদ সবুজের মুখে এরপর একটি পায়রা উড়িয়ে আকাশে দেখি রামধনু।
খালি পায়ে ছুটে গিয়েছি ফুলের বাগানে বাসিফুল হাতে নিয়ে ইশ্বরের কাছে আমি কিছুই চাইনি।
সুতরাং অন্ধ স্লেটে আঁকা ছবি নিয়ে স্বপ্ন দেখে তাঁদের রক্ত গোলাপ হাতের জীবনরেখায় শ্রাবণ নেমে এল মাটিতে, নবান্নের ডাক এসেছে ভিজে চোখে কবরের উপর একটি লাল গোলাপ রেখে
আমি ঘুমিয়ে পড়ি আগামীর ভারতবর্ষ সাথে নিয়ে এক বুক স্বাধীনতা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register