Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় চন্দন দাশগুপ্ত

maro news
কবিতায় চন্দন দাশগুপ্ত

সতর্কবার্তা

কি ভেবেছিলে! এভাবেই দিন কাটবে? চালিয়ে যাবে দালালি, দুগ্গিবাজী? করবে মাস্তানি, লুটপাট আর দাদাগিরি? নেতা-মন্ত্রীদের চামচাগিরি করেই কাটাবে জীবন? মারপিট-ভাঙচুরে নেতৃত্ব দেবে? দিনের বেলা রোমিও হবে, রাতে হবে তোলাবাজ? মা-বাপকে ভুলে গিয়ে, জবরদস্তি চাঁদা তুলে শুরু করবে শেতলাপুজো? বোমা বাঁধতে গিয়ে তো খুইয়েছো ডান হাত, ভোটে নেতা এবার হয়েছেন কাত, দল পাল্টাবে, ভাবছ নাকি ? সবাই কিন্তু চেনে তোমায়, মারের ভয়ে চুপটি করে থাকে বটে, একদিন সবাই উঠবে ফুঁসে, তখন তুমি সেঁধোবে কোথায়? আগেভাগেই দেখে রেখো ভাই..... সাবধানে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register