Mon 02 February 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে শমীক জয় সেনগুপ্ত

maro news
দিব্যি কাব্যিতে শমীক জয় সেনগুপ্ত

অস্তরাগ

প্রতিটি জনপদ সীতা হতেই পারে প্রতিটি কুণ্ডেই মৃত্যু ঘ্রাণ যে দিকে চোখ যায় দিনে কি দিন-শেষে সময় একা করে অগ্নিস্নান
প্রতিটি কথকথা আসলে চুপ সে তো নাগর ভেঙে দেয় আগল তার অন্য দুটি চোখে সহসা দিলে ডুব বিরহী অশ্রুও যন্ত্রণার
খুশির কান্নাও বেগম্ বন্দিশে টেনেই আনবে বিষাদ গান আমার "আমি" বাদে যেটুকু থেকে যাওয়া আসলে দরদী সে অভিমান
এভাবে আমাকে ডেকো না মজলিসে প্রশ্ন ছুঁড়ে যায় সীতার দাগ প্রতিটি মৃত্যুই স্মৃতিকে ছেড়ে গেলে বাকিটা ধরে রাখে অস্তরাগ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register