Mon 02 February 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে নব কুমার দে

maro news
দিব্যি কাব্যিতে নব কুমার দে

ফড়িং

ফড়িং টা উড়ে গেলে সম্বিত ফেরে আলগা শেকড় ঝুড়ো মাটি খালি পায়ে হাটি অবান্তর
পড়শীর ধোঁয়ায় চোখ জ্বালা করে সৎ মায়ের আঁচলের মত বৃষ্টি
সুখ খাবি খায় কান্না ডানা ঝাপটায় প্রেম ফিরে যাবে অটোর অপেক্ষায়
ফড়িং টা ফিরে আসে খালি গ্লাস গড়াগড়ি খায় খালি মানুষ গড়াগড়ি খায় খালি জীবন গড়াগড়ি খায়
ইচ্ছে হলে দুমুঠো চাল চেয়ে আনি দুটো আলু একটু তেল কাঠকূটো জ্বেলে সংসার সংসার খেলি
ইতিহাস একদিন স্বীকার করবেই এজীবনে একটাও কবিতা লিখতে না পারলেও একটা ভুলে ভরা জীবন কাটিয়ে ছিলাম কবিতার মত
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register