Fri 23 October 2026
Cluster Coding Blog

কবিতায় দেবযানী ঘোষাল

maro news
কবিতায় দেবযানী ঘোষাল

অনাকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা

তোমার ভয়ঙ্কর আকাঙ্ক্ষায় আজ আর শিহরিত হই না। ভীত সন্ত্রস্ত হই। মনে হয় আমি সেই একপেশে, যার অবিরাম ক্ষত বিক্ষত করার প্রত্যুত্তরে এমন এক একটা শীতল আঘাত হানছো তুমি। অপ্রাপ্তির বদলে আরও রক্তাক্ত হয় আমার সহজ সরল অতল। তাই ছুঁতে চাই না আর অতীত শুভ্র পলাশী বসন্ত। যে কৃষ্ণচূড়ার আবেশে উপহার দিতে চেয়েছিলাম এক মুঠো হলুদ পলাশ তুমি তার অর্থ বোঝোনি। আমার আমিত্বে বেশ আছি আমি। বেখেয়ালী বসন্ত আজ নিরুপায়ী। ফিরে পেতে চাই না আর কিশোরী ফাগুন। পরিণত সাবধানী আমি দেখবো শুধুই দুরের রঙিনমুখর বসন্ত দিনের বেলা। ফিরে পেতে চাইনা ভ্রান্ত বসন্তবেলা। বড় ক্লান্ত আমি।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register