Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় চিরঞ্জীব হালদার

maro news
কবিতায় চিরঞ্জীব হালদার

ভ্রান্ত লেখা

অমন কবিতা যদি তুমিও লিখিতে জ্ঞানপীঠ জুটে যেত অই মাঘী শীতে যাও তুমি দরবারে বিরিঞ্চি সদনে আনকথা না ছড়িও মুক্ত উলুবনে তোমার চলন বাঁকা আর বাঁকা নাভি কিভাবে এমন লেখা লিখে যাও ভাবি ধান ঢাকি পাড় দেয় আর ব্রাহ্মতাপ প্রশ্নবান ধেয়ে আসে কে তোমার বাপ সালমাজারির কাজ বর্ণমালা থির তুমি জ্বাল দুধে দাও কেহ খায় ক্ষীর ইহাকাল পরকাল কাঁদে কিও কিও কে তোমার সম্পাদক পাঠক সমীহ কালের গর্ভে ভাসাও তোমার রচনা কে কার প্রকৃত পাঠক তুমি দেখিওনা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register