Mon 02 February 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে সুদীপ্তা রায় চৌধুরী মুখার্জি

maro news
দিব্যি কাব্যিতে সুদীপ্তা রায় চৌধুরী মুখার্জি

নিয়ম ভাঙা ডাকে

কালের যাত্রা ধ্বনি ডাক দিয়ে যায়, বিমূর্ত রাত হাত চিঠি পাঠায়। মাথার উপর ঝঞ্ঝাবিহীন সাদা আকাশ কোমল ছায়ার হাতছানি দেয় রূদ্রপলাশ। রাত গভীরের বৃক্ষে ঘেরা পুষ্করিনী জল আর জোছনা মেখে আমরা ঋণী ।। বকুল ছাওয়া পান্থশালা আছে যত শেষ বেলার জ্বরে পুড়েও সংযত।। সীমারেখায় আমরা ছিলাম সেতুহীন রেখা থেকে গড়বে বৃত্ত রাত্রি দিন।। সিন্ধুপাড়ে চাঁদ থাকে অষ্ট প্রহর বিন্দুপারে দাঁড়িয়ে আছে রুগ্ন শহর।। অজস্র মৃত্যুর ইঙ্গিত বাইপাস করে গল্প জমে বৃষ্টি রাতে ব্যঞ্জনে ও স্বরে।। কর্মহীন কোন স্থানিক অবকাশে তারাচক্র মৌনতা ভেঙে হবেই প্রতিভাস।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register